1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

কমলগঞ্জে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১ মে, ২০২২

রাজু দত্ত, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
পবিত্র মাহে রমাদান উপলক্ষে মৌলানা আব্দুস সুবাহান ইসলামী গণ-পাঠাগার নিবেদিত দ্যা ভয়েস অফ মণিপুরি মুসলিম আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (পহেলা মে) মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নের বাজারস্থ মৌলানা আব্দুস সুবাহান ইসলামী গণ-পাঠাগারে মণিপুরি মুসলিম সম্প্রদায়ের ৪০ জন কুরআন হাফেজের অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গণপাঠাগারের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ কাইয়ুম উদ্দিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন মাওলানা মোঃ কামরুজ্জামান, হাফেজ মুফতি মোঃ করিম উদ্দিন, হাজী মোঃ আব্দুস সামাদ মুফতি খুবাইব আহমদ জাহাঙ্গীর, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি হারুনূর রসিদ প্রমুখ৷

প্রতিযোগিতার ১ম হয়েছে হাফেজ হাসান আহমদ (জালালপুর) ২য় হয়েছে হাফেজ আইয়ুব খান ( কান্দিগাঁও) ও ৩য় হয়েছে হাফেজ আবু বকর দক্ষিণ কুমড়াকাপন৷ উক্ত প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, হাফেজ মো রেজাউল করিম, হাফেজ মুফতি নূর মোহাম্মদ, হাফেজ মুফতি নূরুল হুদা, হাফেজ বজলুর রহমান৷

অতিথিবৃন্দের বক্তব্যে পবিত্র মাহে রমাদানে এমন একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করায় গণপাঠাগারটির প্রতিষ্ঠাতা ডাঃ কাইয়ুম উদ্দিন ও দ্যা ভয়েস অফ মণিপুরি মুসলিমের এডমিন রফিকুল ইসলাম জসিম ধন্যবাদ জানান। এ সময় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর সুন্দর ভবিষ্যত ও উত্তরোত্তর সফলতা কামনা করা হয়। এবং প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অতিথিগণ পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :