1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

কাশিমপুরে গণমাধ্যমকর্মীকে নিয়ে জাসদ নেতার মিথ্যা অপপ্রচার,প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:সাভার উপজেলার আশুলিয়ায় একজন গণমাধ্যমকর্মীকে হেয় প্রতিপন্ন করে তার বিরুদ্ধে ফেসবুক ও একটি অনিবন্ধিত নিউজ পোর্টাল “সংবাদ বাংলাদেশ” থেকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী মো.শিফাত মাহমুদ ফাহিম জীবনের নিরাপত্তা চেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-২৪৩২) করেছেন।

জিডি সূত্রে থেকে জানা যায়, অভিযোগকারী মো. শিফাত মাহমুদ ফাহিম আশুলিয়ার নিকটস্থ ভাদাইল পাবনাটেক এলাকায় বসবাস করেন।তিনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতা পেশার সাথে জড়িত।

গত ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে বিবাদী মো. জামাল আহমেদ প্রধানিয়া (৪৫) তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Md. Jamal / Md. Jamal Ahmed) থেকে উনার বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর পোস্ট করেন।

ভুক্তভোগী গণমাধ্যমকর্মীর অভিযোগ,বিবাদী জামাল আহমেদ নিজেকে দেশের সুনামধন্য টেলিভিশন “চ্যানেল-এস” এর ও জাতীয় দৈনিক জনবাণী পত্রিকার কাশিমপুর প্রতিনিধি,তার অনিবন্ধিত পোর্টাল “সংবাদ বাংলাদেশের” সম্পাদক পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।

ভুক্তভোগী বলেন,তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপ -প্রচারের বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বিবাদী উল্টো তাকে মানহানিকর কথাবার্তা ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। বর্তমানে বিবাদীর এহেন কর্মকাণ্ডে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করে। ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে বড় ধরনের কোনো ক্ষতি এড়াতে এবং আইনি প্রতিকার পেতে এই ডায়েরি করা হয়েছে।

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :