1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

গাজীপুরের কাশিমপুর শিক্ষার্থীকে নির্যাতন,শিক্ষক শ্রীঘরে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:গাজীপুর জেলার কাশিমপুর মেট্রো থানা সংলগ্ন এক দারুল উলুম মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শামীম হোসেন (২৬) নামের এক যুবককে আজ (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

লিখিত অভিযোগ সূত্র থেকে জানা যায়, গত শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত্রি ১০:৩০ মিনিট দারুল উলুম ইসলামী মাদ্রাসার নূরানী বিভাগের আবাসিক ছাত্র মোঃ সিহাব উদ্দিনের(০৭) বাবা-মাকে উদ্দেশ্য করে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক শামীম হোসেন অশালীন ভাষায় গালিগালাজ করেন। শিশু শিক্ষার্থী সিহাব উদ্দিন অভিযুক্ত শিক্ষকের গালিগালাজ এর প্রতিবাদ করায় তিনি (শিক্ষক) ক্ষুদ্ধ হয়ে তার (সিহাব) গলা চেপে ধরে উপরে তুলে মেঝেতে আছাড় মারতে থাকেন। অমানবিক এ নির্যাতনের শিকার সিহাব মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চিকিৎসার জন্য শিক্ষকদের সহযোগীতায় শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী সিহাব শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের FSW ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম রাফি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার চেষ্টার অভিযোগের ভিত্তিতে উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক শামীম হোসেন কে আটক করা হয়েছে। তার (শিক্ষক)বিরুদ্ধে আহত শিক্ষার্থীর চাচা আমান উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।মামলাটি আমলে অভিযুক্ত শিক্ষক কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :