1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

ধর্ষণের অভিযোগে আশুলিয়ায় যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সাভার প্রতিনিধি
বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রতারণার অভিযোগে সাভারের আশুলিয়ায় মেহেদী হাসান মৃদুল (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠিয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে মেহেদীর সঙ্গে এক তরুণীর সম্পর্ক গড়ে ওঠে। এক মাস আগে প্রেমের সম্পর্কের গভীরতা বাড়িয়ে বিয়ের আশ্বাস দেন মেহেদী। এরপর ১০ ও ২০ জুন সন্ধ্যায় আশুলিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে তরুণীকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী তরুণীর দাবি, গত ২২ জুন রাতে হঠাৎ মেহেদী তাকে ফোন করে জানিয়ে দেয়, তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। পরদিন ২৩ জুন শেনওয়ালিয়া বাজার এলাকায় দেখা হলে মেহেদী স্পষ্টভাবে বলেন, “তোমাকে নিয়ে শুধু ফুর্তি করেছি, বিয়ের কোনো ইচ্ছাই ছিল না।”
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়া থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে স্মৃতিসৌধ পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মাহমুদুল হাসান কালবেলাকে জানান, “তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।”
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :