1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত র‌্যালিতে সাভার-আশুলিয়ার হাজার হাজার বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। আজ বুধবার দুপুর ১২ টার সময় এই র‍্যালিটি গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাস স্ট্যান্ড গিয়ে শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই র‍্যালিতে অংশ নিতে সকাল থেকে সাভার ও আশুলিয়ার বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গেন্ডা জড়ো হতে থাকে। পরবর্তীতে র‍্যালিটি শুরু হলে গেন্ডা বাস স্ট্যান্ড থেকে রেডিও কলোনি রোড পর্যন্ত এক মানব প্রাচীরে সৃষ্টি হয়।  র‍্যালি শেষে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং ঢাকা-১৯ থেকে বিএনপি’র মনোয়ন প্রত্যাশী মোহাম্মদ আইয়ুব খান নেতাকর্মীদের  উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন সারা দেশে বিএনপির যে গনজোয়ার সৃষ্টি হয়েছে আজকে তার বহিঃপ্রকাশ সাভারের মাটিতে হয়েছে। এ সময় মোহাম্মদ আইয়ুব খান সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা এখন  আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত আছি। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :