1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

বিষাক্ত সিসার ধোঁয়ায় আতঙ্ক: আত্রাইয়ে ‘আর,এস,এস মেটাল ইন্ডাস্ট্রিজ’ ঘিরে জনস্বাস্থ্যের চরম ঝুঁকি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশিয়াবাড়ী থেকে ভোঁপাড়া গ্রামের সড়কের পশ্চিম পাশে অবস্থিত “আর,এস,এস মেটাল ইন্ডাস্ট্রিজ” নামক একটি সীসা কারখানাকে ঘিরে স্থানীয়ভাবে উদ্বেগ বাড়ছে। কারখানাটি আত্রাই উপজেলা বিএনপি নেতা ও মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সম্রাট হোসেন-এর মালিকানাধীন বলে জানা গেছে।

সন্ধ্যা নামতেই শুরু হয় কারখানার কার্যক্রম। ব্যাটারী পুড়িয়ে সীসা উত্তোলনের সময় নির্গত হয় ঘন কালো ধোঁয়া, যা ছড়িয়ে পড়ছে আশপাশের গ্রামজুড়ে। এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রভাবের কারণে তারা প্রতিবাদ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।

স্থানীয়দের দাবি, কারখানার কারণে আশপাশের ফল-ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্ষাকালে কারখানার বর্জ্য বন্যার পানিতে মিশে জলজ প্রাণীর ব্যাপক ক্ষতি করছে বলেও অভিযোগ রয়েছে। একই সঙ্গে ব্যাটারী বোঝাই ট্রাকের অতিরিক্ত চলাচলে গ্রামীণ সড়কের বেহাল দশা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ছে।

অভিযোগ রয়েছে, ব্যবহৃত ব্যাটারী পোড়ানো, মেরামত ও রিসাইক্লিংয়ের সময় নির্গত সিসার বিষাক্ত ধোঁয়া আশপাশের মানুষের জন্য ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা একটি অত্যন্ত ক্ষতিকর ভারী ধাতু। এর ক্ষুদ্র কণা বাতাসের সঙ্গে মিশে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে এবং পরে রক্তে মিশে শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়ে। এটি মানুষের শরীরে প্রবেশের সবচেয়ে বিপজ্জনক পথগুলোর একটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :