1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাই; চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

সাভার প্রতিনিধি : সাভারে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ছিনতাইয়ের ঘটনা যেনো থামছেই না।
গতোকাল সাভারের আশুলিয়ায় একটি ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয়ে ৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ২ লাখ ৬৪ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল, তিনটি ধারালো অস্ত্র, একটি ওয়াকিটকি ও ডিবির পোশাক উদ্ধার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা অপর এক সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বর্ধনগাছা দক্ষিণপাড়া এলাকার মো. সাইফুল ইসলাম মেম্বারের ছেলে মো. রবিউল করিম ওরফে সুলভ (৩০) ও দহাকালা এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে মো. মাসুদ করিম (৫০), রাজবাড়ির বালিয়াকান্দি থানার সোনাপুর এলাকার মৃত নবীউল্লাহ মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন ওরফে মাসুদ মিয়া (২৯), পাবনার চাটমোহর থানার চাটমহর কাজিপাড়া এলাকার মো. আবজাল হোসেনের ছেলে মো. আব্দুল খালেক (৩৪)।
আজ শুক্রবার দুপুরে আশুলিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস ও ট্রাফিক উত্তর বিভাগ) মো. আব্দুল্লাহিল কাফী।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ায় উত্তরা এইআরই ইপিজেড শাখা থেকে ৪ লাখ ১৫ হাজার টাকা তোলেন মেসার্স সানী এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মো. ইউসুব আকন। ব্যাংক থেকে বের হয়ে পায়ে হেঁটে কিছুদূর যাওয়ার পর একটি প্রাইভেটকার থেকে ডিবির পোশাকের আদলে পোশাক পরা ৫ জন নেমে তাঁর গতিরোধ করেন। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইউসুবের কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে প্রাইভেটকার নিয়ে সটকে পরেন। এসময় তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। আশুলিয়া থানা পুলিশের একটি দল বিষয়টি জানতে পেরে সেখানে উপস্থিত হন। পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। বিকেল ৪ টার দিকে বাইপাইল থেকে আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়া বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্রাইভেটকারটি পুলিশ আটক করে। এসময় গাড়ি থেকে মো. মাসুদ করিম (৫০), মো. নাসির উদ্দিন ওরফে মাসুদ মিয়া (২৯), মো. রবিউল করিম ওরফে সুলভ (৩০), মো. আব্দুল খালেককে (৩৪) আটক করা হয়। এসময় কৌশলে মো. রুবেল পালিয়ে যায়। পরে থানায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার ও উপ-পরিদর্শক এমদাদুল হক প্রমুখ।

পুলিশ বলছে, আটককৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়াও আতকৃতরা ডিবি পরিচয়ে সাভার সহ বিভিন্ন জেলায় সঙ্গবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় একাধিক চিন্তাই এর ঘটনা ঘটিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :