1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

ভুলে ফেলা প্রবেশপত্র উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর পাশে দাঁড়ালো ছাত্রদল নেতা শাওন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সাভার প্রতিনিধি:
আজ ১ জুলাই ২০২৫, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ফাহমিদা সুলতানা ভুলবশত পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বাসের সিটে ফেলে বিপিএটিসি পরীক্ষা কেন্দ্রে চলে আসে। কেন্দ্রে পৌঁছে কাগজপত্র না থাকায় বিপাকে পড়ে সে।
এ সময় কেন্দ্রে দায়িত্বরত ছাত্রদলের নেতাকর্মীরা বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেন। তারা ফাহমিদাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দিয়ে তৎক্ষণাৎ একটি টিম পাঠান বিশ্ববিদ্যালয় এলাকায়। পরে সেখানে গিয়ে ফাহমিদার ফেলে আসা রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র বাস থেকে উদ্ধার করে যথাসময়ে কেন্দ্রে পৌঁছে দেন তারা।
ঘটনার কিছুক্ষণ পর ফাহমিদার বাবা কেন্দ্রে উপস্থিত হয়ে পুরো বিষয়টি জেনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জনাব তারেক রহমানসহ ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন মোঃ জাহিদুল ইসলাম শাওন, সভাপতি – পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল। সঙ্গে ছিলেন মোহাম্মদ রিফাত – সাধারণ সম্পাদক, আহমেদ সাগর – সিনিয়র সহসভাপতি, সোহাগ – সাংগঠনিক সম্পাদক, শান্ত ইসলাম – সাংগঠনিক সম্পাদক এবং আবির – যুগ্ম সাধারণ সম্পাদক, পাথালিয়া ইউনিয়ন ছাত্রদল।
স্থানীয়ভাবে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবিক ছাত্র রাজনীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে অনেকে ঘটনাটিকে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :