1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

শহীদ জিয়ার আদর্শের বিএনপি আগামীতে ক্ষমতায় আসবে – মোহাম্মদ আইয়ুব খান 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রাউফুর রহমান পরাগ : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। আজ শনিবার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক উঠান বৈঠকে এই মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, সারাদেশে বিএনপি’র যে গণজোয়ার লক্ষ্য করা যাচ্ছে তাতে স্পষ্ট যে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি’র কোন বিকল্প নেই। এ সময় মোহাম্মদ আইয়ুব খান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।মীর মোহাম্মদ আব্দুল মান্নান এর  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার যুগ্ন সম্পাদক মেহফুজুল আলম সাগর, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শওকত হোসেন,  শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সামছুদ্দোহা খান এরশাদসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :