1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

সাংবাদিক পুত্র স্কুল সেরা; কপিলমুনিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা।

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

কপিলমুনি প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল গতকাল বিদ্যালয় মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করা হয়েছে। সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ ও কপিলমুনি কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য সাবরিনা শারমিন আজমী(স্বর্ণা) এর ছেলে এস এম ত্বাহা জাহিন মুগ্ধ পঞ্চম শ্রেণীতে সর্বমোট ৭০০নম্বর এর মধ্যে ৬৯৪’৫ নম্বর পেয়ে বিদ্যালয় সেরা হয়েছে। পাইকগাছা উপজেলা সহকারি শিক্ষা অফিসার শেখ ফারুক হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সম্মানিত অতিথি সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ, বিশেষ অতিথি ইন্সপেক্টর ইমান উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহচরী বিদ্যামন্দির শিক্ষক
সজল সরকার, পলি ম্যাডাম। বিদ্যালয় এর শিক্ষক স্বপ্না রায়, কৃষ্ণা রানী শীল, মোছাঃ সাজেদা সুলতানা, অঞ্জনা মুনি, ঊষা রানী মন্ডল, সুপ্রিয়া সরকার, মোহাম্মদ আলমগীর হোসেন, শওকাতারা, যে প্রতিভা, মিঠুন অধিকারী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় ছাত্র-ছাত্রী, বিদ্যালয় সেরা ছাত্র এবং তিনজন সেরা মাকে পুরস্কৃত করা হয়। এদিকে গতকাল পৃথকভাবে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :