1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন

আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ক্ষিদ্রকালিকাপুর দাউদিয়া আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে তুচ্ছ কথাকে কেন্দ্র করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আকরাম সরদার নামে এক শিক্ষকের বিরুদ্ধে। মারধরে ওই ছাত্রীর নাক দিয়ে রক্তপাত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী ছাত্রীর নাম মোছা. তাওসিন (৯)। সে ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. রেজাউল ইসলাম সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, (৩১ আগস্ট) মাদ্রাসায় ক্লাস চলাকালে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে শিক্ষক আকরাম সরদার ছাত্রী তাওসিনকে বেধড়ক মারধর করেন। এতে সে গুরুতরভাবে আহত হয়ে নাক দিয়ে রক্তপাত শুরু হয়। পরে পরিবারের সদস্যরা তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় বিচার চেয়ে তাওসিনের বাবা মো. রেজাউল ইসলাম ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ দেওয়ার পর বিবাদী পক্ষ বাদীর বাড়িতে হামলা চালিয়ে তার এক ভাতিজাকে মারধর করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় বর্তমানে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে বলে দাবি পরিবারের।

ভুক্তভোগী পরিবারের দাবি, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দায়ী শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগ দেওয়ার পর বাড়িতে হামলা ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক আকরাম সরদারের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :