1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

সাভারে ছাত্রলীগ নেতার ভাতিজাকে কুপিয়ে জখম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের গায়ে হলুদের অনুষ্ঠানে অশ্লীল কার্যকলাপে বাধা দেয়ায় হামলা চালিয়ে এক তরুণকে কুপিয়ে জখম করেছে একদল বখাটে যুবক। আহত ওই তরুণের নাম মো. মাববুব (২২) বর্তমানে সে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত তরুণের পিতা মো. সামসুল হক বাদী হয়ে সাভার মডেল থানায় ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো, লুৎফর মিয়ার ছেলে শাকিল (৩০) ও রাকিব (২৫), শাজাহানের ছেলে রিপন (২২), ও মৃত গগনের ছেলে আকাশ (২৪) তারা সবাই শ্যামপুর এলাকার বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল রাতে আহত মাহবুবের চাচাতো ভাইয়ের বিবাহপূর্ব গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালীন অভিযুক্ত যুবকেরা জোরপূর্বক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে নানান অশ্লীল কার্যকলাপ করতে থাকে। এসময় মাহবুবসহ তার পরিবারের লোকজন তাদের এসব করতে বাধা দিয়ে অনুষ্ঠান প্যান্ডেল থেকে চলে যেতে বলে। এসময় তারা সেখান থেকে চলে গেলেও এর ঘন্টাখানেক পর চাইনিজ কুড়াল, চাপাতি, সুইচ গিয়ারসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে অনুষ্ঠানস্থলে হামলা চালিয়ে মাহবুবের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা আহত মাহবুবকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে, সাভার মডেল থানার উপ-পরিদর্শক মওদুদ কামাল কালবেলাকে বলেন, এঘটনায় ভুক্তভোগীর করা অভিযোগের প্রেক্ষিতে মামলা রূজু হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :