1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

সাভারে ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার নারী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়া এলাকা থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ হাইতুন নেছা (৫৫) নামের এক বৃদ্ধাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন উত্তর ডিবির অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে, শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে আশুলিয়া থানাধীন মুন্সিপাড়া গৌরীপুর এলাকা থেকে ওই নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাইতুন নেছা আশুলিয়া থানার মুন্সিপাড়ার গৌরিপুর এলাকার মো. সদর আলীর স্ত্রী।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, ডিবি পুলিশের এএসআই সুলতান মাহমুদ সঙ্গীয় এসআই মোহাম্মদ শাহাদাত ও ফোর্সসহ আশুলিয়া থানা এলাকায় আইনশৃংখলা রক্ষা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্ততে জানতে পেরে আশুলিয়ার মুন্সিপাড়া গৌরীপুর এলাকা অভিযান চালিয়ে হাইতুন নেছাকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :