1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ৪০ বিদ্যালয়ের ২৪০ শিক্ষার্থীর অংশগ্রহণে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী শুরু আত্রাইয়ে সরকারি সম্পদ চুরির সময় ভ্যানসহ চেয়ারম্যান জনতার হাতে আটক আত্রাইয়ে শিক্ষার্থীকে পিটিয়ে জখম, বিচার চাওয়ায় বাদীর বাড়িতে হামলার অভিযোগ সরকারি অফিস সময়ে ব্যক্তিগত চেম্বারে স্বাস্থ্য সহকারী,সংবাদ প্রকাশের পর শোকজ আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল

সাভারে বকেয়া বেতন নিয়ে উত্তেজনা: শ্রমিকদের রাতভর অবস্থান, কর্মকর্তাদের অবরুদ্ধের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:ঢাকার সাভারে বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের টানা বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে সাভারের আরাপাড়া কামাল রোড এলাকা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই আন্দোলন রাত সাড়ে ১১টা পর্যন্ত আরও জোরালো রূপ নেয়। শ্রমিকরা কারখানার ভেতরে ও মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন।

শিল্প পুলিশ ও সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

কর্মকর্তাদের আটকে রেখে মূল গেটে তালা

উরি অ্যাপারেলস লিমিটেডের শতাধিক শ্রমিক দুই মাসের বকেয়া বেতন, সঞ্চয়ী হিসাব ও বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে থাকা কয়েকজন কর্মকর্তাকে বের হতে না দিয়ে মূল গেটে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মেশিন সরিয়ে নেওয়ার গুঞ্জনে ক্ষোভ আরও বাড়ে

শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কারখানার মালিকপক্ষ রাতের অন্ধকারে শ্রমিকদের না জানিয়ে মেশিনপত্র অন্যত্র সরিয়ে নিচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। শ্রমিকরা দাবি করেন—বেতন না দিয়ে হঠাৎ মেশিন সরিয়ে নেওয়ার মানে হলো কারখানা বন্ধ করে পালিয়ে যাওয়া।

অবরুদ্ধের অভিযোগ অস্বীকার করলেন একাউন্টস ম্যানেজার

এ বিষয়ে কারখানার একাউন্টস ম্যানেজার শফিক আহমেদ বলেন, “আমাদের কেউ অবরুদ্ধ করে রাখেনি। আজ শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ব্যাংক জটিলতার কারণে টাকা উত্তোলন সম্ভব হয়নি। আগামীকাল সব বকেয়া পরিশোধ করা হবে।”
তিনি আরও জানান, কারখানাটি আগেই আশুলিয়ার বেলমা এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা শ্রমিকদের জানানো হয়েছিল।

তবে শ্রমিকরা এসব ব্যাখ্যা মানতে নারাজ। তারা রাতেই বেতন পরিশোধের দাবি জানান এবং কারখানার স্থানান্তর প্রক্রিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন

সাভার মডেল থানার এসআই মুস্তাসিন জানান, “পরিস্থিতি শান্ত রাখতে আমরা কাজ করছি।”
অন্যদিকে আশুলিয়া শিল্প পুলিশের ইনস্পেক্টর বলেন, “মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

বকেয়া বেতন পরিশোধ নিয়ে টানাপড়েনে উত্তপ্ত শ্রমিকদের এই রাতভর অবস্থানের পর পরিস্থিতি কোন দিকে যায়—তা এখন সবার নজরেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :