1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

সাভার থানা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীদের পছন্দের শীর্ষে শহিদুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সাভার প্রতিনিধি:
সাভার থানা যুবদলের নেতৃত্বে পরিবর্তনের আভাস ঘিরে তৃণমূলের ভেতরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি নাম,মোঃ শহিদুল ইসলাম। দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা, সাংগঠনিক অভিজ্ঞতা ও দুঃসময়ে দলের পাশে থাকার ইতিহাসকে সামনে এনে তাকে সভাপতি হিসেবে দেখতে চাইছেন স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশ।
তৃণমূলের দাবি, সংগঠনের বর্তমান বাস্তবতায় এমন একজন নেতৃত্ব প্রয়োজন, যিনি মাঠে পরীক্ষিত, কর্মীদের কাছে গ্রহণযোগ্য এবং দলকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম। তাদের ভাষ্য, সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে শহিদুল ইসলাম সংগঠনের ভিত মজবুত করতে ভূমিকা রেখেছেন। ফলে সভাপতি পদে তার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, শুধু সাংগঠনিক পদ নয়,দলকে নতুন করে গতিশীল করার জন্য প্রয়োজন দৃঢ় ও সাহসী নেতৃত্ব। তাদের দাবি, শহিদুল ইসলাম সেই শূন্যতা পূরণ করতে পারেন। তিনি কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন এবং প্রয়োজনে মাঠে থেকে নেতৃত্ব দিতে সক্ষম এমন ধারণাই তৃণমূলের মধ্যে শক্তভাবে প্রতিষ্ঠিত।

ছবিতে, মোঃ শহিদুল ইসলাম

সাভার থানা যুবদলের বর্তমান প্রেক্ষাপটে নেতৃত্ব নির্বাচন শুধু ব্যক্তি নির্ভর সিদ্ধান্ত নয়; এটি সংগঠনের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তৃণমূলের প্রত্যাশা ও বাস্তব রাজনৈতিক সমীকরণের মধ্যে ভারসাম্য তৈরি করতে পারলেই একটি কার্যকর নেতৃত্ব উঠে আসবে,নচেৎ বিভক্তি আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে, সভাপতি পদের বিষয়ে তৃণমূলের সমর্থন প্রসঙ্গে জানতে চাইলে শহিদুল ইসলাম বলেন, আমি সবসময় কর্মীদের পাশে থেকে কাজ করেছি। পদ-পদবি নয়, সংগঠনই আমার কাছে বড়। যদি দল মনে করে আমি এই দায়িত্ব পালনের যোগ্য, তাহলে সবার সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।
তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা,দলীয় হাইকমান্ড মাঠের বাস্তবতা বিবেচনায় এনে এমন একজন নেতৃত্ব নির্ধারণ করবে, যিনি ঐক্য, শৃঙ্খলা ও কর্মমুখী রাজনীতির মাধ্যমে সাভার থানা যুবদলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :