1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

সৌদি থেকে প্রবাসীর ২২ লক্ষ টাকা স্বর্ণ দেশে এনে আত্মসাৎ করার পাঁইতারা,পুলিশের অভিযান

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার ০৪ নং পাঁচুপুর ইউনিয়নের নিকটস্থ বিপ্রো-বোয়ালিয়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে আব্দুস সালাম (৪০) (প্রবাসী ফেরত) চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।বর্তমানে ঘটনাটি এলাকায় টপ অফ দা টাউনে পরিণত হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায় আব্দুস সালাম (৪০) দীর্ঘদিন যাবত মরুর দেশ সৌদিতে জীবিকার তাগিদে থাকতেন সেই সুবাদে পরিচিত হয় ব্রাহ্মণবাড়িয়ার কিছু মানুষের সাথে। তাদের সাথে সম্পর্ক ভালো হওয়ার সুবাদে সালামের দেশে আসার কথা শোনে তারা প্রায় ২২ লক্ষ টাকার স্বর্ণ তার হাতে বুঝিয়ে দেয় দেশে নিয়ে গিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য।

কিন্তু সে স্বর্ণের মালিকের পরিবারের কাছে তা বুঝিয়ে না দিয়ে এয়ারপোর্ট থেকে গোপনে মোবাইল ফোন বন্ধ করে চলে আসেন নিজ গ্রাম আত্রাই উপজেলার বিপ্রো-বোয়ালিয়ায়।

সালামের সাথে যোগাযোগ করতে না পেরে বিভিন্ন ভাবে তারা খোঁজ নিতে থাকে তার বাড়ীতে।পরবর্তীতে তারা প্রবাস থেকে জানতে পারে সালাম বাড়ীতে এসে তার মাল ছামানা রেখে বাড়ী থেকে অন্যত্রে পালিয়ে চলে যায়।মালিক পক্ষের লোকজন বিষয়টি নিকটস্থ আত্রাই থানায় অবগত করলে থানা পুলিশের একটি চৌকস দল এসে তার বাড়ীতে অভিযান পরিচালনা করে স্বর্ণ উদ্ধারের স্বার্থে।দীর্ঘ সময় অভিযান পরিচালনা করে ও স্বর্ণ উদ্ধার করতে ব্যর্থ হয় থানা পুলিশের সদস্যরা।

উল্লেখ্য ; গত ১৩ মে রোজ সোমবার মরুর দেশ সৌদি আরব থেকে প্রায় ২২ লক্ষ টাকা স্বর্ণ নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় সালাম।দেশে আসার পর থেকে স্বর্ণ মূল মালিকের সাথে একেবারে যোগাযোগ বিছিন্ন করে দেন তিনি।আর এতে বিপাকে পরে স্বর্ণের মালিক।স্বর্ণ উদ্ধারের স্বর্থে সালামের পরিচিত আত্রাই উপজেলার প্রবাসী কিছু নিরীহ, নিরপাদ মানুষদের ওপর ও অত্যাচার শুরু করেন তারা।

এমতাবস্থায় প্রবাসী,এলাকাবাসীসহ সরকার ও প্রশাসনের কাছে সকল শ্রেণী পেশার মানুষদের দাবি অভিযুক্ত সালামকে অতিদ্রুত গ্রেফতারের।সেই সাথে তার কাছে থাকা স্বর্ণ গুলো উদ্ধার করে মালিকের হাতে বুঝিয়ে দেওয়ার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :