1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

ওমান শাখার সালালাহ সিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ওমান কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

রাসেল মাহমুদ, ওমান প্রতিনিধি :বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, ওমান শাখার সালালাহ সিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ওমান কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত সালালাহ সিটি কমিটির সম্মানিত সভাপতি জনাব বেলাল হোসেন পাটোয়ারী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেলোয়ার হোসেন, সহ-সভাপতি, ওমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ টেন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক, ওমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ , জনাব আনোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক, ওমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, জনাব মামুন রশিদ মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক, ওমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ, জনাব এম এ আর রনি, গন যোগাযোগ বিষয়ক সম্পাদক, ওমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।

আরোও উপস্থিত ছিলেন সালালাহ সিটি কমিটির সাধারণ সম্পাদক নোমান ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন রনি, সহ-সভাপতি মোহাম্মদ কালাম, যুগ্ম-সাধারণ রাকিব আল হাসান, সহ সাংগঠনিক জামাল হোসেন, অর্থ সম্পাদক সালেহ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ, সহ-প্রচার শাহ পরান, সহ-সমাজসেবা সম্পাঃ মামুন সরদার, প্রবাসী কল্যাণ ও কর্ম সংস্থান সম্পাঃ মোঃ বশির আহমেদ রাজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সুমন, মানব পাচার ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে নবগঠিত সালালাহ সিটি কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সকল সদস্যদেরকে নিষ্ঠা, শৃঙ্খলা, আন্তরিকতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহবান জানান। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদকে আরও সুদৃঢ় সংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করার জন্য উদাত্ব আহ্বান জানান।
আরো বক্তব্য দেন, বিশেষ মেহমান জনাব পারভেজ টেন্ডল, বিশেষ মেহমান জনাব আনোয়ার শেখ, বিশেষ মেহমান মামুন রশিদ মিলন, বিশেষ মেহমান এম এ আর রনি।

বক্তারা প্রবাসীদের ১০ দফা দাবি নিয়েও কথা বলেন এবং বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানান।

এসো এক হই অধিকারের কথা কই
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :