1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’

ওমানে নির্মাণ শিল্পের ব্যাবসায় সফলতার শীর্ষে বাংলাদেশী ইমরান; প্রসংশায় ভাসছেন প্রবাসীদের

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

ওমান প্রতিনিধি: ওমানে নির্মাণ শিল্পের ব্যাবসায় সফলতার শীর্ষে বাংলাদেশী ইমরান। একেবারে শূন্য থেকে উঠে আসা এই রেমিটেন্স যোদ্ধা এখন এখন পরিণত হয়েছে ওমান প্রবাসী বাংলাদেশীদের আস্থা ও গর্বের ঠিকানায়।
নড়াইল জেলার নড়াগাদি থানার কালাবাড়িয়া গ্রামের হাজি খবির উদ্দিন সরদারের বড় ছেলে মোঃ ইমরান। প্রায় ১৫ বছর আগে ভাগ্য ফেরাতে পারি জমান প্রবাসে। ওমানের রাজধানী মাস্কাটের আল গোবরায় নির্মাণ শীল্পের ব্যবসায় সফলতা এনে ভাগ্য ফিরিয়েছে নিজের। সচ্ছলতা এসেছে পরিবারে,সাথে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে শ’খানেক বাংলাদেশী শ্রমিকেরও। ইমরান এই প্রতিবেদককে জানান কারো সহযোগিতা ছাড়াই শুধু মাত্র নিজের পরিশ্রম আর মেধাকে কাজে লাগিয়ে সফলতা ছুয়েছেন তিনি। সফল এই ব্যবসায়ী মনে করেন জীবনে শুধুমাত্র চেষ্টা আর ইচ্ছা শক্তি থাকলেই লক্ষ্যে পৌঁছা সম্ভব। এসময় ইমরান বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধে আরো বেশি ভূমিকা রাখতেও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সফল এই রেমিট্যান্স যুদ্ধা শ্রমিকদের সুখে দুখে নিজের অবস্থান থেকে চেষ্টা করেন পাশে থাকার।
ব্যবসার পাশাপাশি ওমানের বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডে চেষ্টা করছেন নিজের অবস্থান নিশ্চিত করতে। সাধারণ কোন শ্রমিক বিপদে পড়লেই চেষ্টা করেন সাধ্যমত সহযোগিতা করতে। তার কোম্পানিতে কাজ করতে পেরে খুশি শ্রমিকরা। সফল এই রেমিটেন্স যোদ্ধার দাবি সরকারি পৃষ্ঠপোষকতায় ওমানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে ওমানে নির্মাণশিল্পের কাজে বাংলাদেশী শ্রমিকদের যথেষ্ট কদর রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :