1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন হোসেন নাসির গ্রেফতার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন

সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ে ব্যাচ-৯৮ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

সাভার প্রতিনিধি :
বর্ণাঢ্য আয়োজনে সাভারের ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাচ-৯৮ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ডেইড়িফার্ম স্কুল আঙ্গিনায় ৯৮-ব্যাচের সকলকে একত্রিত করার লক্ষে শহিদুল ইসলাম রোকনকে আহ্বায়ক করে গঠন করা হয়েছিল আহ্বায়ক কমিটি। ২৪ নভেম্বর ২০২২ তারিখে প্রায় শতবছরের পুরনো স্কুলটিতে ১৯৯৮ ব্যাচ এসএসসি বন্ধুরা মিলিত হলে স্কুল আঙ্গিনা জুড়ে সৃষ্টি হয় ফেলে আসা সেই ১৯৯৮ এর আবহ।
পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে শুক্রবার প্রাক্তন ছাত্র-ছাত্রিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছিলো স্কুল আঙ্গিনা। পুরনো সব বন্ধুদের অংশগ্রহণের মধ্য দিয়ে স্কুল প্রাঙ্গণ যেনো হয়ে উঠেছিলো এক মিলন মেলা।
২৪ বছর পর শৈশবের স্কুল আঙিনায় পা রেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তাদের সেই সময়কার বিভিন্ন স্মৃতিচারণে ব্যাস্ত ছিলেন গোটা সময় জুড়ে।

মোঃ সাইফুল, হাসিবুর রহমান, হাসান আহমেদ টিটু,মীর মাহবুবুর রহমান জসিম,মোঃ ফরিদ উদ্দিন, আবু বক্কর সিদ্দিক টিটু, মোঃ নূর আলম,মোঃ আব্বাস মিয়া, মোসাঃ দেলোয়ারা, মোসা সখিনা, সোহেল মোল্লা,মোঃ ইলিয়াস মিয়া,মোঃ সাইফুল জাবি, মোঃ মনির, সাইজুদ্দিন, অভিষেক বৈষ্ণব,আঃ মান্নান,মোঃ আমির,মোঃ খায়রুজ্জামান খোকন,মোসাঃ মরিয়ম আক্তার, মোঃ শাহাদাৎ হোসেন, রুবিনা আক্তার আরিফা, মীর মাহবুবুর রহমান,জসিম জুনিয়র, মোঃ বিল্লাল মিয়া বিদুৎ,মোঃ মোস্তফা মিয়া,মোঃ ফারুক হোসেন,হাসান আহমেদ টিটু সহ সকলের ঐকান্তিক সহযোগিতায় সুন্দর ও সফল পুনর্মিলনী সম্পন্ন করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলো সাবেক এসকল শিক্ষার্থীরা। আগামী বছর গুলোতে সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে বড়সড় একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনার কথাও জানান আয়োজক কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম রোকন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :