1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

হুমায়ুন কবির,সাভার : এবারের এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র সচিব ও রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ এম শাহআলম মিয়া কঠোর অবস্থান নিয়েছেন। মঙ্গলবার সকালে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এবার অত্যন্ত ভালোভাবে পরীক্ষা কার্যক্রম চলছে। পরীক্ষার্থীরাও খুবই স্বচ্ছন্দভাবে পরীক্ষা দিচ্ছে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা নেই।”
তিনি আরও বলেন, “কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে অভিভাবকদেরও সহযোগিতা ছিল প্রশংসনীয়। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।”
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাভার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্র সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন বলে জানান শাহআলম মিয়া।
উল্লেখ্য, সাভার উপজেলায় মোট ১৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে দুটি দাখিল ও দুটি কারিগরি কেন্দ্র রয়েছে। এবছর সাভারে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ১৩৪ জন। এর মধ্যে দাখিল ৮১২ জন এবং কারিগরি পরীক্ষার্থী ২৭৩ জন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফারজানা শেলি (ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র) ও কামরুন নাহার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :