1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ

সিটি ইউনিভার্সিটি ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত হল শীতকালীন পিঠা উৎসব।৷

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: শীতের আগমনী বার্তা আমাদের হৃদয়তন্ত্রীতে বাজায় অন্য রকম ঘণ্টাধ্বণি। বাংলার আকাশে বাতাসে পরিবর্তনের হাওয়া বয়ে যায়। মনের মণিকোঠায় উঁকি দেয় নানী- দাদীর মুখোচ্ছবি। তাদের হাতের পরশে যাদুকরী কৌশলে পিঠা পায়েসের আয়োজনে চলতো পৌষ- পার্বণ। হাটে- বাজারে ছাড়া এখন সে আয়োজন প্রায় বিলুপ্তির পথে।

সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ‘শিক্ষা – সংস্কৃতি – ও মননশীলতা’ র এক অনন্য নাম। পৌষ পার্বণের সে সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে গত ১০ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করে মনোমুগ্ধকর পিঠা উৎসব।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মীর আক্তার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার এস এম আল মামুন মুকুল স্যার, এইচ আর ডিরেক্টর এন্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ ফারিয়া রাব্বি,ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন প্রফেসর ডঃ মিহির কুমার রয়,ব্যবসায় প্রশাসন বিভাগের কো-অর্ডিনেটর মোরশেদুল আরেফিন স্যার এবং ব্যবসায় প্রশাসন বিভাগের সকল ফ্যাকাল্টি মেম্বারস। এছাড়াও আমন্ত্রিত অতিথি ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান/ কোঅর্ডিনেটর, কমকর্তাবৃন্দ ও কর্মরত ব্যক্তিবর্গ।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বসে পিঠা তৈরি এবং যাবতীয় রান্না নিজ হাতে করে শিক্ষার্থী বৃন্দ ।অনুষ্ঠানটির আয়োজনে ও সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিল ব্যবসায় প্রশাসন বিভাগ,সিটি ইউনিভার্সিটি এবং সার্বিক নির্দেশনা ও তত্বাবধানে ছিলেন সাব্বির হাসান চৌধুরী স্যার(অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ব্যবসায় প্রশাসন বিভাগ) । ভীষণ আনন্দে আন্দোলিত হয়েছি আমরা শিক্ষক শিক্ষার্থীবৃৃন্দ। অসাধারণ স্মৃতিময় হয়ে থাকবে আমাদের এ দিনটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :