1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্যবসায়ীকে মারধর ও শোরুম লুট; হত্যার হুমকি আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ

এবার নকল করার সুযোগ নেই: কেন্দ্র সচিব শাহআলম মিয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

হুমায়ুন কবির,সাভার : এবারের এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র সচিব ও রেডিও কলোনি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এইচ এম শাহআলম মিয়া কঠোর অবস্থান নিয়েছেন। মঙ্গলবার সকালে ইংরেজি ১ম পত্র পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “এবার অত্যন্ত ভালোভাবে পরীক্ষা কার্যক্রম চলছে। পরীক্ষার্থীরাও খুবই স্বচ্ছন্দভাবে পরীক্ষা দিচ্ছে। কোথাও কোনও ধরনের বিশৃঙ্খলা নেই।”
তিনি আরও বলেন, “কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে অভিভাবকদেরও সহযোগিতা ছিল প্রশংসনীয়। সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগে প্রত্যেক পরীক্ষার্থীকে তল্লাশি করে কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে।”
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাভার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি আবু বকর সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন এবং কেন্দ্র সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিচ্ছেন বলে জানান শাহআলম মিয়া।
উল্লেখ্য, সাভার উপজেলায় মোট ১৮টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে দুটি দাখিল ও দুটি কারিগরি কেন্দ্র রয়েছে। এবছর সাভারে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ১৩৪ জন। এর মধ্যে দাখিল ৮১২ জন এবং কারিগরি পরীক্ষার্থী ২৭৩ জন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ফারজানা শেলি (ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র) ও কামরুন নাহার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :