1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

সাভারে পারিবারিক বিরোধে হামলা-ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সাভার প্রতিনিধি: সাভারে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর ওপর হামলা, মারধর, শ্লীলতাহানি, ভাঙচুর ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধূ।
অভিযোগকারী মোসা. ফারিয়া আক্তার জানান, পারিবারিক বিরোধের জেরে প্রায় এক বছর ধরে তিনি স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন। এরই মধ্যে শ্বশুরের সম্মতিতে তার স্বামী নিজ অর্থায়নে শ্বশুরের জমিতে একটি আধাপাকা ঘর নির্মাণ করেন। তবে ওই ঘরে উঠতে বাধা দিয়ে বিবাদীরা দীর্ঘদিন ধরে বিরোধ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ৩০ জুন রাত ৮টার দিকে বাঘসাত্রা এলাকায় ফারিয়ার বোনের বাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সেখানে গিয়ে হামলা চালায়। এ সময় প্রধান অভিযুক্ত মারুফ ধারালো ছুরি দিয়ে ফারিয়ার স্বামী আরিফুর রহমানকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকান। এতে তার বাম হাতের দুটি আঙুল গুরুতর জখম হয়।
এছাড়া অন্য অভিযুক্তরা লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্বামীকে রক্ষা করতে গেলে ফারিয়া ও তার বোনও হামলার শিকার হন। অভিযোগে আরও বলা হয়, এক পর্যায়ে ফারিয়াকে চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়।
এ ঘটনায় ফারিয়ার বোনের বাড়ির জানালা ভাঙচুর করে প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি এবং তার গলায় থাকা প্রায় পাঁচ আনি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় থানায় মামলা রুজু প্রক্রিয়া দিন রয়েছে।

উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :