হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ১৫ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের আলোর হিলি প্রতিনিধি মোঃ গোলাম রব্বানী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭১ টেলিভিশনের প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ পেয়েছেন ১১ ভোট এবং ১৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এখন টিভির হিলি প্রতিনিধি সোহেল রানা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রাহিম হোসেন পেয়েছেন ৭ ভোট।
আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত হিলি প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৮ জন ভোটারের মধ্যে ২৬ জন ভোটার ভোট প্রদান করেন যার মধ্যে ১টি ভোট নষ্ট। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি সারাবাংলা হিলি প্রতিনিধি হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আলোকিত স্বদেশ হিলি প্রতিনিধি আলী মর্তুজা, কোষাধ্যক্ষ বিজয় টেলিভিশন হিলি প্রতিনিধি সাব্বির হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক গ্লোবাল টেলিভিশন হিলি প্রতিনিধি মোঃ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক সাপ্তাহিক জিরো পয়েন্ট পত্রিকা জনী শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সকালের শিরোনাম হিলি প্রতিনিধি সেলিম মীর, সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক লালমনিরহাট অনলাইন মোঃ আবিদ হোসেন এবং ধর্ম, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক দৈনিক ঘোষণা পত্রিকা হিলি প্রতিনিধি তহিদুল ইসলাম।
নির্বাচন পরিচালনা করেন গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচন কমিশনার মামুনুর রশীদ।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা। তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্য, বস্তুনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply