1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
গ্রেটার ঢাকা উইং (ওমান) কমিটি ঘোষণা, সভাপতি মনির–সাধারণ সম্পাদক আলী আশরাফ রবীন্দ্র স্মৃতিধন্য পতিসরে বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন আত্রাই সংখ্যালঘুদের টার্গেট করে বিএনপি নেতাদের চাঁদাবাজি সাভারে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ে পুষ্টি কর্মপরিকল্পনা ‘মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম – এর বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত। আত্রাই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা শেষ যাত্রার সঙ্গী সাদেক ফকির আর নেই, শোকে স্তব্ধ কলমা আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর

ধ্বংসের রঙ্গমঞ্চ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

কামরুল হাসান

নিজ সফলতার দ্বার উন্মোচন করতে
না বুঝিয়া অন্যের প্রতি হইয়াছেন ক্ষুব্ধ।
আসিবে না সফলতা,
ইহা আপনার নিজের ধ্বংসের রঙ্গমঞ্চ।

অন্যকে দোষারোপে কেহ বড় নাহি হয়
স্বল্প সময়ের ব্যবধানে সে ব্যর্থ হয়ে যায়।
শত উপকার করা সত্ত্বেও নেই কোনো নাম,
অন‌্যের কটু কথায় তাহার নামেই করে বদনাম।

সবক্ষেত্রে রাজনৈতিক মনোভাব চলে না ভাই,
কিছু ক্ষেত্রে সর্বোত্র ভালোবাসা পায় ঠাঁই।
বিবেচনার মঞ্চে বসে অন্যায়ের প্রশ্রয়?
এ তো কখনো কারো কাছেই কাম্য নয়।

কথার মাঝে হলে ভুল শুধরে দিতে হয়,
তবে সে ভুলের গীবত করা-
উন্নত মস্তিষ্কের কাজ নয়।
পচে গেছে ভাবনা আজ, উঠেছে প্রচুর গন্ধ,
ছাড়তে হবে এবার বুঝি তাহাদের সৎসঙ্গ।

অন্যের কথায় কান দিয়ে-
যে চিলকে গালি দেয়,
কি করে সম্ভব তাহাকে বুদ্ধিমান বলা?
ক্রমানুসারে নিজের জন্য ডেকে আনে বিপর্যয়।

সময় থাকিতে শুধরানোর কাজ সেরে ফেলা উত্তম,
নতুবা নিজের ধ্বংস নিজেই করিবে সুগম।
ভালোবাসা রইলো তাদের প্রতি,
যারা নিজেদের ধ্বংসের রঙ্গমঞ্চ করিতেছেন তৈরি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :