1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১ মুকসুদপুরে ছাত্রলীগ নেতা নেওয়াজ গ্রেফতার: রাজনৈতিক প্রতিহিংসার দাবি পরিবারের

এসএসসি ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের প্রেরণা জোগাতে উপকরণ বিতরণ: চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আসন্ন এসএসসি ২০২৬ পরীক্ষাকে সামনে রেখে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত প্রস্তুতিকে আরও সুদৃঢ় করতে নওগাঁর চকপ্রসাদ উচ্চ বিদ্যালয়-এ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদ্যালয়ের ৭৪ জন পরীক্ষার্থীর মাঝে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহ ও আত্মবিশ্বাস বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে কোর্ট ফাইল, একটি স্কেল, দুটি কলম এবং একটি করে বিদেশি চকলেট তুলে দেওয়া হয়। এসব উপকরণ শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিকে আরও গুছিয়ে নিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বিশেষ করে পরীক্ষার সময় প্রয়োজনীয় সামগ্রী একসাথে পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি লক্ষ্য করা যায়।

উক্ত উপকরণ বিতরণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও নওগাঁ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহজান বাদশা। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, তবে এটি ভয়ের কিছু নয়। নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা এবং আত্মবিশ্বাসই পারে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে। শিক্ষার্থীদের উচিত মোবাইল ও অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হওয়া।”

তিনি আরও বলেন, “দেশের ভবিষ্যৎ এই শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে। তাই তাদের সঠিক দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব।” তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি এবং তাদেরকে উৎসাহিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদের মাঝে পরীক্ষাকে ঘিরে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :